মিঠুনের অর্ধশতকে প্রতিরোধ টাইগারদের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৯

টস জিতে নিউজ্যিলান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৩৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের টপ অর্ডারের সাত ব্যাটসম্যান। সেখান থেকে দলকে টেনে তোলেন মোহম্মদ মিঠুন ও মোহম্মদ সাইফুদ্দিন ‍জুটি। তারা ৬৮ রানের একটি কার্যকর জুটি গড়েন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৫ রান।  মিঠুন ৮৪ বলে ৫৮ রান নিয়ে ব্যাট করছেন।

 

এর আগে নেপিয়ারে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

 

ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হয়ে দলীয় ৫ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস ব্যক্তিগত ১ রানে ম্যাট হেনরি বলে বোল্ড হন। স্কোর বোর্ডে দলীয় রান তখন ১৯।

 

তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। দলীয় ৪২ রানে বোল্টের বলে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। আস্থার সঙ্গে ব্যাট করতে থাকা সৌম্য সরকারও ক্রিজে টিকতে পারেননি। ২২ বলে ৩০ রান করে সাঁঝ ঘরে ফেরত যান তিনিও। স্কোর বোর্ডে রান সেই ৪২। দলকে বিপদে ফেলে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ বলে ১৩ রান করে দলীয় ৭১ রানে ফিরে যান তিনি। এর পর রান আউটে কাটা পড়ে সাব্বির রহমান। দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ১৩ রান করে ফিরে যান তিনি। দলীয় ১৩১ রানে ২৭ বলে ২৬ রান আউট হন মেহেদি হাসান মিরাজ।

 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

 

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি সিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহমি, মিচেল স্যান্টনার, লকেই ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

 

ইত্তেফাক/ইউবি