২০ বছর পর একসঙ্গে সানি-আমিশা

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১:১৯

বিশ বছর আগে দেশপ্রেমের ব্লকব্লাস্টার ছবি ‘গাদার: এক প্রেম কথা’-তে অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আবারও ‘গাদার ২’ নিয়ে ফিরছেন এই জুটি।

Sunny Deol, Ameesha Patel hint at Gadar 2 sequel with intriguing poster |  Movies News | Zee News

‘গাদার ২’ ছবির সিক্যুয়েলের মোশন পোস্টার পোস্ট করলেন সানি দেওল। আর সেখানেই জানা গেল, আবার আমিশার সঙ্গেই জুটি বাঁধছেন তিনি।এ ছবির পরিচালকও আগের মতো অনিল শর্মাই। পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মাও থাকছেন। সানি দেওল লিখেছেন, “দুই দশকের অপেক্ষার অবসান। আপনাদের সামনে তুলে ধরলাম গাদার ২-এর মোশন পোস্টার।” এটাই যে হিন্দি ছবির জগতের সবচেয়ে বড় সিক্যুয়েল হতে চলেছে, সে কথাও জানাতে ভোলেননি অভিনেতা।

২০০১ সালে পরিচালক অনিল শর্মা ১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনি এই ছবিতে দর্শকদের উপহার দিয়েছিলেন। গাদার ছবিতে সানি ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মাকে। ২০ বছর পর তিনিও নতুন রূপে ধরা দেবেন। আর এতেই ইঙ্গিত মিলছে যে গাদার ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সিক্যুয়েলে সেখান থেকেই হবে শুরু। এর আগে ছবিটির ২০ বছরের পূর্তিতে পরিচালক জানিয়েছিলেন, ‘তারা’ অর্থাৎ নায়কের চরিত্রে সানি ছাড়া তিনি কাউকে ভাবতেই পারেন না। আর এবার স্পষ্ট হয়ে গেল যে পুরনো জুটিই ধরা দেবে গাদার ২-এ।

ইত্তেফাক/এফএস