আলবেনিয়ায় ৪ রাশিয়ান পর্যটকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:২৯

আলবেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি সমুদ্র-সংলগ্ন রিসোর্ট থেকে চার রাশিয়ান পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে,পর্যটকরা কেরেট নামে একটি গ্রামে অবস্থান করছিলেন এবং তাদের বয়স ৩১ থেকে ৬০ বছরের মধ্যে।

The 10 Best Albania Beach Resorts 2021 (with UPDATED Prices) - Tripadvisor

স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) আলবেনিয়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কেরেট গ্রামে একটি হোটেল থেকে শুক্রবার মধ্যরাতে চার জনের লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনার বিস্তারিত তথ্য দেয়নি দেশটির পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত করা হচ্ছে। এদিকে, মরদেহ উদ্ধারের ঘটনায় হোটেল স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

পাঁচ তারকা বিশিষ্ট হোটেলটিতে এক সপ্তাহের জন্য ছিলেন ওই চার রাশিয়ান পর্যটক। তদন্তকারীরা ধারণা করছেন, মৃত চার জনের নামের মিল থাকায় তারা একই পরিবারের সদস্য হতে পারে।

ইত্তেফাক/এফএস