ভারতীয় মডেল এবং অভিনেত্রী শার্লিন চোপড়া এবার রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির নামে জুহু থানায় এফআইআর দায়ের করেছেন। যার হাত ধরে পা রেখেছিলেন অ্যাডাল্ট ফিল্মের জগতে তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করলেন শার্লিন চোপড়া।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তিনি। সেই সঙ্গে শিল্পা শেঠির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন শার্লিন। সংবাদ সংস্থাকে শার্লিন জানিয়েছেন, ‘রাজ আমার উপর যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’ শুধু তাই নয়, শার্লিন রাজ কুন্দ্রার সঙ্গে সঙ্গে শিল্পা শেঠির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন।
তবে এর আগেও চলতি বছরে রাজের নামে আরও একটি এফআইআর দায়ের করেছিলেন শার্লিন। সেখানে শার্লিন দাবি করেছিলেন, রাজ জোর করে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার এবং তাকে চুম্বন করার চেষ্টা করেছিলেন। রাজ বলেছিলেন, শিল্পার সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। রাজের হাত থেকে নিজেকে বাঁচাতে একটি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন শার্লিন।
ইত্তেফাক/এফএস
