সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তি দেবে জান্তা সরকার

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৩২

সামরিক অভ্যুত্থানের পর জান্তাবিরোধী ৫ হাজার ৬৩৬ কারাবন্দি আন্দোলনকারীকে মুক্তি দেবে মিয়ানমার। চলতি মাসেই এসব বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে সোমবার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ওই ঘোষণায় মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেন, সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের কারণে আটক হওয়া এসব বন্দিকে মানবিক কারণে মুক্তি দেওয়া হবে।

Day of shame': Dozens of anti-coup protesters killed in Myanmar | Military  News | Al Jazeera

চলতি মাসের শেষের দিকে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট আসিয়ান ন্যাশন্সের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে জান্তাপ্রধানকে বাদ দিয়ে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। এই ঘটনার পরই জান্তা সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টান্স অ্যাসোসিয়েশ ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এর সাম্প্রতিক তথ্যানুযায়ী, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকারের হাতে দেশটির কমপক্ষে ১১৬৭ জন নিহত হয়েছেন এবং ৭ হাজারের মানুষকে কারাবন্দি করে রাখা হয়েছিল।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। রক্তপাতহীন এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। 

ইত্তেফাক/এএইচপি