চবিতে ‘পাক্ষিক অনন্যা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:০৬

সাফল্যের ৩৩ বছর অতিক্রম করে ৩৪ বছরে পদার্পণ করলো পাক্ষিক অনন্যা। গত ১৬ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো দেশের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী ম্যাগাজিনটি। একই দিন উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তরুণ পাঠক সংগঠন ’আঠারো প্রভা’।

No description available.

১৬ তারিখ সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে শুরু করেন পাক্ষিক অনন্যার নিয়মিত পাঠক ও আঠারো প্রভার সদস্যরা। এ সময় তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসজুড়ে দেয়াল পোস্টার লাগানো হয়। 

'বিয়ে মানেই বউয়ের শরীর সম্পত্তি নয়, জোর করে শারীরিক সম্পর্ক ধর্ষণ হয়', 'নির্যাতন মানেই নয় পুরুষত্ব; অপরাধী সে, বিকৃত মনুষত্ব', 'শত সরস্বতী যায় ঝড়ে, যত লক্ষী সাজানোর ঘোরে', প্রভৃতি শ্লোগান সম্বলিত এসব পোস্টারে বাংলাদেশের নারী নির্যাতন, বৈষম্য ও অধিকার আদায়ে সচেতনতার প্রতিচ্ছবি ফুটে উঠে। 

No description available.

পাক্ষিক অনন্যার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টারিং করা হয়, যার আয়োজনে ছিল আঠারো প্রভা চবি শাখা। ১৬ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় শুরু হয় দেয়াল পোস্টারিং ক্যাম্পেইন। এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের চবি সংবাদদাতা ও আঠারো প্রভা'র উপদেষ্টা মাহবুব এ রহমান, আহ্বায়ক শারমিন আক্তার, সদস্য আলভি আক্তার স্বর্ণা, মৌমিতা বড়ুয়া, হৃদয় কুমার রায় ও ইল্লিন খান মুমি প্রমুখ।

No description available.

ক্যাম্পাসে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পোস্টারিং-রে পাশাপাশি আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। এ সময় ক্যাম্পাসের তরুণ-তরুণীরা নিজেদের মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এখানে নারীবাদ ও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, নারী নির্যাতন ও প্রতিকার, নারীর মৌলিক অধিকার আদায়ে করণীয়সহ বিভিন্ন বিষয় উঠে আসে।

ইত্তেফাক/জেডএইচডি