৪ বলে ৪ উইকেট নিয়ে আইরিশ বোলারের রেকর্ড

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫৩

একসঙ্গে তিনটি রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ড পেসার কার্টিস ক্যাম্ফার। সোমবার (১৮ অক্টোবর) আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি টানা চার বলে চার উইকেট শিকার করেছেন।

এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন এই পেসার। প্রথম আইরিশ বোলার হিসেবে এই ফরম্যাটে হ্যাটট্রিকের কৃতিত্ব করলেন ক্যাম্ফার। এছাড়া টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে চার বলে চার উইকেট নেওয়ার বিরল রেকর্ডের ভাগিদার হলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল রশিদ খান ও লাসিথ মালিঙ্গার।

No description available.

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম রাউন্ডের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। কিন্তু আইরিশ বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে মাত্র ১০৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা।

ইত্তেফাক/টিএ