ক্রিকেটের খুদে সংস্করণে খুব একটা নামডাক নেই স্টিভেন স্মিথের। সাম্প্রতিক পারফরম্যান্সও পক্ষে কথা বলছে না। তারপরও সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। তবে ডানহাতি এই ব্যাটসম্যানকে অজি একাদশে দেখছেন না কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাই রাখেননি নিজের গঠিত একাদশেও।
এক টুইটে ওয়ার্ন লেখেন, 'ওয়াও, বিশ্বকাপের কি দুর্দান্ত শুরু। আমার অস্ট্রেলিয়া একাদশ হবে- ফিঞ্চ, ওয়ার্নার, স্টয়নিস, ম্যাক্সওয়েল, ইংলিস, মার্শ, ক্রিস্টিয়ান/অ্যাগার (কন্ডিশন বিবেচনায়), কামিন্স, স্টার্ক, জাম্পা, এলিস/রিচার্ডসন/হেইজেলউড (কন্ডিশন)।'
Wow, what a start to the @ICC #T20WorldCup ! My Aussie team would be
— Shane Warne (@ShaneWarne) October 18, 2021
Finch
Warner
Stoinis
Maxwell
Inglis
Marsh M
Christian/Agar (depending on conditions)
Cummins
Starc
Zampa
Ellis/Richardson/Hazlewood (depending on conditions)
What would your Oz team be and who’s winning ?
অস্ট্রেলিয়া দলে স্মিথের মতো আলোচনায় ডেভিড ওয়ার্নারের ফর্ম। সদ্য সমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বিবর্ন ছিলেন তিনি। খেলেননি বেশ কয়েকটি ম্যাচ। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ এখনো আস্থা রাখছেন তার 'পার্টনার অফ ক্রাইমের' ওপর।
ইত্তেফাক/টিএ
