হজ নিবন্ধন শুরু বৃহস্পতিবার থেকে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০

চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য সরকারি নিবন্ধন বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হবে। চলবে ৫ মার্চ পর্যন্ত। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন ১৭ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ১০ মার্চ পর্যন্ত।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য সর্বশেষ প্রাক নিবন্ধনের ক্রমিক নম্বর ২২ হাজার ৭৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ ক্রমিক নম্বর চার লাখ ৭৯ হাজার ৮১৫।

আরো পড়ুন: বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৩ প্রার্থী

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালে হজে গমনের জন্য প্রাক নিবন্ধনকারী ব্যক্তিদের হজ নিবন্ধনের জন্য সময়সুচি নির্ধারণ করা হয়েছে। বর্ণিত সময়ের মধ্যে নির্ধারিত ক্রমিকের মধ্যে উল্লেখিত প্রাক নিবন্ধিত কোনো ব্যক্তি নিবন্ধন সম্পূর্ণ না করলে তার পরিবর্তে জাতীয় হজ ও ওমরার নীতি সংশোধিত ১৪৪০ হিজরি ২০১৯ খ্রিস্টাব্দ এর ৩.১.৮ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ক্রমিকের প্রাক নিবন্ধিত ব্যক্তিদের নিবন্ধনের জন্য আহ্বান জানানো হবে।

ইত্তেফাক/অনি