প্রেমিকার প্রশংসায় আপ্লুত ভিকি!

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৯:৩৫

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’ সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দারুণ প্রশংসিত হচ্ছেন ভিকি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভিকি বন্দনায় সয়লব। সেই তালিকায় রয়েছেন ভিকির ‘প্রেমিকা’ ক্যাটরিনা কাইফও।

গত শুক্রবার ভিকির সঙ্গে সিনেমাটি দেখার পর ইনস্টাগ্রামের পরিচালক ও ভিকির প্রশংসা করেন তিনি। নিজের কাছের মানুষগুলোর এমন প্রশংসায় দারুণ উচ্ছ্বসিত ভিকি। এছাড়া সিনেমাটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিচ্ছে বলেও মনে করছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনা লিখেছেন, সুজিত সিরকার কী দর্শন আপনার! দারুণ একটি গল্প নিখুঁতভাবে তুলে ধরেছেন। ভিকি কৌশল সত্যিকারের প্রতিভাবান একজন অভিনেতা। খুবই সৎ এবং হৃদয়বিদারক!’

Katrina Kaif family, films and more | All about birthday girl Katrina Kaif:  Family, upcoming films, best fashion looks and more

নিজের প্রেমিকার এমন প্রশংসায় ভিকি মন্তব্য করেন, ‘ধন্যবাদ ক্যাট! তোমার মতো মানুষের প্রশংসা আমাকে এগিয়ে যাওয়ার সাহস জোগায়!’ এছাড়া সিনেমাটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অসাধারণ একটি গল্পের সিনেমা সরদার উধম। তবে এতটা সাফল্য পাবো ভাবিনি। কৃতজ্ঞতা সবার প্রতি। সিনেমাটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিল। আমার ক্যারিয়ারে অনেক কিছু ঘটেছে। তবে পরিশ্রমের ফল সবসময়ই মিঠা হয়। এটাই আমি সামনে করতে চাই। আমি শুধু মাথা নিচু রাখতে চাই। কঠোর পরিশ্রমের পাশাপাশি কখনো আমার মনোযোগ হারাতে চাই না।’

ইত্তেফাক/এমআর