ইংল্যান্ডকে এক ম্যাচের স্টেডিয়াম নিষেধাজ্ঞা দিলো উয়েফা

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১:২০

গত জুলাইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো- ২০২০ ফাইনালের সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল ইংলিশ সমর্থকরা। সেই অপরাধে এবার শাস্তি ঘোষণা করেছে উয়েফা। সিদ্ধান্ত অনুযায়ী, ঘরের মাঠে ইংল্যান্ডকে তাদের একটি ম্যাচ সম্পূর্ণ ক্লোজ ডোরে (দর্শকহীন) খেলতে হবে।

দ্বিতীয় ম্যাচের জন্যও নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা। যেটি আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে। পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে ১০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

No description available.

এক বিবৃতিতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, যদিও আমরা রায়ে হতাশ, তারপরও উয়েফা সিদ্ধান্তকে মেনে নিয়েছি।

গত ১১ জুলাই ইতালি ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত ইউরো ফাইনাল ম্যাচে টিকিট ছাড়াই ওয়েম্বলি স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিল সমর্থকরা। এ সময় তাদের সঙ্গে দায়িত্বরত নিরাপত্তারক্ষী এবং পুলিশের লড়াই বেধে যায়। অন্তত শতাধিক মানুষ টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢুকতে সক্ষম হয়। অনেককে আটক করেছিল পুলিশ।

ইত্তেফাক/টিএ