ভারত-পাকিস্তান ম্যাচের জন্য সানিয়ার বিশেষ প্রস্তুতি!

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৬

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, মাঠের লড়াইয়ের পাশাপাশি চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সব জায়গাতেই কথার লড়াই। যদিও সাম্প্রতিক বছরগুলোতে মাঠে একপক্ষীয় লড়াই হয়। তবে কথার লড়াইয়ে হারতে নারাজ কোনো পক্ষই। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিরম্বনার মধ্যে পড়তে হয় সম্ভবত ভারতীয় টেনিস সুপারস্টার সানিয়া মির্জাকে!

আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটি নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ উঁচুতে উঠছে। ম্যাচের সবগুলো টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে অনেক আগেই। সমর্থকদের পাশাপাশি কথার লড়াইয়ে মেতেছেন উভয় দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। মোটকথা কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সবাই নিজ নিজ দেশকে জয়ের কাতারে রাখছে।

No description available.

এদিকে, বিরম্বনায় পড়েছেন সানিয়া মির্জা। তিনি যে পাকিস্তানের পুত্রবধু ও ভারতীয় কন্যা। তার স্বামী শোয়াইব মালিক এবার পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আছেন, একাদশে থাকার সম্ভাবনাও প্রবল। অন্যদিকে, নিজ দেশ ভারতের হয়েই তার যত নামঢাক। এমতাবস্থায় কাকে সমর্থন দেবেন তিনি? সেটিরই যেন বিকল্প উপায় খুঁজে নিয়েছেন এই টেনিস সুন্দরী।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sania Mirza (@mirzasaniar)

ইন্সটাগ্রামে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে থাকবেন না তিনি। অর্থাৎ ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। মূলত সমর্থকদের কটু কথা যেন না শুনতে হয় এবং ট্রলগুলো দেখতে না হয়, সেজন্যই এ সিদ্ধান্ত।

তার এই সিদ্ধান্তকে সমর্থক দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং। কমেন্টে লিখেছেন, ‘ভাল ভাবনা।’

ইত্তেফাক/টিএ