২০১৭ সালের জানুয়ারি মাসের পর প্রথমবারের মতো পুরুষ বিভাগের আন্তর্জাতিক র্যাংকিংয়ের শীর্ষ দশ থেকে ছিটকে পড়লেন টেনিস তারকা রজার ফেদেরার। সদ্য প্রকাশিত তালিকায় নবম স্থান থেকে ১১তম স্থানে নেমে গেলেন এই সুইজ তারকা।

রেকর্ড ৯৬৮ সপ্তাহ ধরে শীর্ঘ দশের মধ্যে ছিলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। চলতি বছরের উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখনও কোনোও প্রতিযোগিতায় নামেননি ফেদেরার। হাঁটুর অস্ত্রোপচারের কারণে টোকিও অলিম্পি এবং ইউএস ওপেন থেকেও নাম সরিয়ে নিয়েছিলেন তিনি।
বর্তমানে টেনিস র্যাংকিংয়ের শীর্ষে আছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।
ইত্তেফাক/জেডএইচডি
