ওপেনার পরিবর্তন করলেও বাংলাদেশি ব্যাটারদের পারফরম্যান্সে কোনো পরিবর্তন হয়নি। আগের ম্যাচের মতোই শুরুতে দুই উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা।
????#T20WorldCup | #BANvOMN | https://t.co/9c7lmVCNGU pic.twitter.com/MG5nY2yGQM
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2021
ওপেনিংয়ে দুইবার জীবন পাওয়ার পরও টিকে থাকতে পারেননি ধারাবাহিকভাবে অধারাবাহিক লিটন দাস। দলীয় ১১ রানের মাথায় এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। পরে ওয়ানডাউনে নামেন শেখ মেহেদী হাসান। কিন্তু তিনিও হতাশ করেছেন। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রান করে সাজঘরে ফিরে যান এই অলরাউন্ডার।
শেষ খবর পাওয়া পর্যন্ত শুরুর এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন ওপেনার নাঈম শেখ ও সাকিব আল হাসান।
ইত্তেফাক/টিএ
