মঙ্গলবার (১৯ অক্টোবর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রিমিয়ার হকি লিগের খেলা শুরু হয়েছে। বড় দল মোহামেডান, আবাহনী এবং মেরিনার মাঠে নেমেছে।
দিনের প্রথম খেলায় মেরিনার ৬-১ গোলে পুলিশকে হারিয়েছে। দ্বিতীয় খেলায় ১০-০ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। সন্ধ্যার খেলায় আবাহনীর কাছে ৬-০ গোলে হেরেছে আজাদ স্পোর্টিং ক্লাব।

তবে দিনের আলোচিত বিষয় ছিল ক্লাব কাপ টুর্নামেন্টে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে। মোহামেডান-পুলিশ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরনের জন্য তার এ শাস্তি। মঙ্গলবার খেলা শুরু হওয়ার এক ঘন্টা জরিমানার টাকা জমা দিয়ে জিমিকে মাঠে নামায় মোহামেডান। নেমেই দলটি দিনের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে। মোহামেডান ১০-০ গোলে দিলকুশা স্পোর্টিংকে হারায়। কৌশিক ৪, জিমি ২, আশারাফুল ইসলাম ২ ও নাসির হোসেন ২ গোল করেন।

গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগের উদ্বোধণী দিনেই হ্যাটট্টিক করেছেন আবাহনীর তরুন খেলোয়াড় মাহবুব হোসেন। আবাহনী ৬-০ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। মাহবুব হোসেন ৪ গোল করেন। অন্য দুটি হাসান জুবায়ের নিলয়ের।

আবাহনীকে হারিয়ে ক্লাব কাপ চ্যাম্পিয়ন হওয়া মেরিনরার ইয়াংস ৬-১ গোলে হারিয়েছে পুলিশকে। পুলিশ খেলার শুরুতেই অধিনায়ক আব্দুল মালেকের গোলে এগিয়ে গেলেও ৩ মিনিট ব্যবধানে মেরিনারের সোহানুর রহমানের গোলে সমতা আসে। হৃদয়, রাব্বি ৩ এবং মিলনের গোলে জয় নিশ্চিত হয়, উড়ে যায় পুলিশ।
ইত্তেফাক/টিএ
