ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সর্বজন পরিচিত ভিক্ষাজীবী আজিমউদ্দিন(৮০) ওরফে বিলাই'র মারা গেছেন ( ইন্না লিল্লাহে...রাজিউন)।মঙ্গলবার ১৯ অক্টোবর রাত সাড়ে ৮টায় তিনি লেহেম্বা ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামে তার বাড়িতে ইন্তেকাল করেন।
লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজিমউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার জীবন যাপন করছিলেন। আজিমউদ্দিন ২ মেয়ে ও ১ ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ইত্তেফাক/কেএইচ
