হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০:০৬

পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, ঈদে মিলাদুন্নবির কারণে একদিন বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভারত থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হবে এবং বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক হবে।

ইত্তেফাক/কেকে