জয়ের খোঁজে নামিবিয়া-নেদারল্যান্ডস

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের শুরুটাই হয়েছে বাজেভাবে। হারটাও একই ব্যবধানে, ৭ উইকেটে। আজ আবুধাবিতে একে অপরের মুখোমুখি হবে নামিবিয়া-নেদারল্যান্ডস।

সুপার টুয়েলভসের স্বপ্ন দেখতে জয়ের খোঁজে মরিয়া দুই দল।শক্তির বিচারে এগিয়ে নেদারল্যান্ডস। সেই দাপট ম্যাচেও বজায় রাখতে চায় ডাচরা।

No description available.

তাদের ওপেনিং ব্যাটার ম্যাক ওডোড বলেন, ‘নামিবিয়ার বিপক্ষে আগেও খেলেছি এবং তাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে আমরা জানি। আমাদের এখন গিয়ে তাদের হারাতে হবে।’

প্রথম ম্যাচ হারলেও আত্মবিশ্বাস হারায়নি নামিবিয়া। তাই হার ভুলে নতুন করে মাঠে নামতে চায় তারা। দলের সেরা ব্যাটার ক্রেইগ উইলিয়ামস বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের সমর্থন করছি, একইভাবে আয়ারল্যান্ডের বিপক্ষেও দেখা যাক ঐ ম্যাচগুলো আমাদের কোথায় নিয়ে যায়।’

ইত্তেফাক/টিএ