বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালে দুইবার শিরোপা জিতেছে তারা। এবার সেটি ধরে রাখতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে ক্যারিবিয়ানরা।

কিন্তু মূল পর্ব শুরু হওয়ার আগেই ক্ষানিক ধাক্কা খেলো দলটি। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। আইসিসিও এ অনুমোদন দিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল আকিল হোসেনকে। এবার মূল দলে সুযোগ পেয়ে গেলেন।

অন্যদিকে, আকিলের জায়গায় রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিকে।

ইত্তেফাক/টিএ