২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১১২ রোগী

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:২৬

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১১২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৯৯ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৩ জন।

আজ বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৭৬৮ জন। 

এ নিয়ে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২১ হাজার ৮৩৭ জন ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০ হাজার ৯৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে  হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ হাসপাতালে ৫৯৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি রয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন।

ইত্তেফাক/জেডএইচডি