কুমিল্লায় কোরআন রাখা ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। আমরা তাকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

কখন নাগাদ তাকে গ্রেফতার করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশঙ্খলা বাহিনী কাজ করছে। সময় মতো তাকে গ্রেফতার করা হবে।  

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই লোকটি (ইকবাল) কার প্ররোচনায় কাজটি করেছে তা গ্রেফতারের পর জানা যাবে।    

ইত্তেফাক/কেএইচ