হাতিয়ায় পূজামণ্ডপে হামলা: ১০ মামলায় গ্রেফতার ২৩  

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:৪৩

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় দুর্গাপূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ১০ মামলায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ ও  ১৪ই অক্টোবর সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও নবমী দিন দিবাগত রাতে সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে হাতিয়া উপজেলার দশটি মন্দির ও পূজামণ্ডপে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা মন্দির-পূজামণ্ডপের আশপাশের বাড়িঘরে  লুট   ও ভাঙচুর করার পাশাপাশি পুলিশের ওপর ও হামলা করেছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।

এ সব ঘটনায় সংশ্লিষ্ট মন্দির-পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক বাদী হয়ে হাতিয়া থানায় পৃথক পৃথকভাবে ৮টি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরও ২টি মামলা দায়ের করে। উভয় মামলায়  ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ওসি জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/এনই/এএইচপি