চিফ হুইপের হাতের ছোঁয়ায় পাল্টে গেছে শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়ন

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৩৬

মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়ন চিফ হুইপের হাতের ছোঁয়ায় পাল্টে গেছে। বিগত পাঁচ বছরে একাধিক স্কুল, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট,  হাট-বাজারসহ বিভিন্ন উন্নয়ন উন্নয়নমূলক কাজ হয়েছে এই ইউনিয়নে। 

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট স্কুল- মাদরাসা হাট-বাজারসহ বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। সন্ন্যাসীরচর ইউনিয়নের প্রতিটি স্থানে চিফ হুইপের হাতের ছোঁয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে।