কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হলো না ফয়সালের

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৩৮

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ফাইনাল ইয়ারের মেধাবী ছাত্র মো. সাজ্জাদ হোসেন চৌধুরী  ফয়সালের (২৩) কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হলো না আর।   মৌখিক পরীক্ষায় অংশ নিতে নিজস্ব মোটরসাইকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টায়  সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।  বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এই তথ্য জানান।

ওসি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফয়সাল একটি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। এ সময় সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপো এলাকায় একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কোন গাড়ি চাপা দিয়েছে, তা শনাক্ত করা যায়নি। 

নিহত ফয়সালের বাবা মান্নান হোসেন চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার বেলা ৩ টায় তার (ফয়সাল) বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা ছিল।  পরীক্ষায় অংশ তিনি  সকাল ১১টার দিকে  সে নিজস্ব মোটরসাইকেল নিয়ে  বাসা থেকে বের হয়।’

 ইত্তেফাক/এনই/আরকে