কল্পনাতেও ছিল না পাকিস্তানের কোচ হবো: হেইডেন

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৫০

পাকিস্তান ক্রিকেটের স্বভাবটাই এরকম। কখন কী হয়, আন্দাজ করা কঠিন। এই যেমন বিশ্বকাপের দল ঘোষণার দিনই কোচের পদ ছেড়ে দেন মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস। আবার কিছু দিন পরই ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডারকে কোচ বানিয়ে চমকে দেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই কোচই এখন ব্যস্ত পাকিস্তান ক্যাম্পে। তবে বাস্তবতা যে এমন হবে সেটা কল্পনাতে আনেননি হেইডেন।

তিনি বলেন, ‘আমার সুদুরপ্রসারী কল্পনাতেও ভাবিনি যে পাকিস্তানের ড্রেসিংরুমে থাকব।’

No description available.

আইপিএলের পর ধারাভাষ্যকার থেকে সোজা কোচে রূপান্তরিত হন সাবেক এই অজি ব্যাটসম্যান। আরব আমিরাতে পরখ করে নিচ্ছেন বাবর-রিজওয়ানদের। কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্টই ভারতের বিপক্ষে। ভারত-পাকিস্তান দ্বৈরথ সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত হেইডেন। অবশ্য বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বিদের সঙ্গে ঠিক পেরে উঠে না পাকিস্তান।

তবে হেইডেনের মতে এবার দৃশ্যপট বদলাতে পারে। তিনি বলেন, ‘ক্রিকেটে আমি আজ পর্যন্ত ভারত-পাকিস্তান দ্বৈরথের ধারেকাছে কিছু দেখিনি। এবার আর একপেশে ম্যাচ হবে না।  হাড্ডাহাড্ডির লড়াই হবে। কন্ডিশন এবং ভুল এখানে খুব কম হবে। তাই ভালো নেতৃত্ব এখানে গুরুত্বপূর্ণ।’

ইত্তেফাক/টিএ