পাকিস্তান-ভারত ম্যাচে চোখ রাখছেন ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে মেন্টর হিসেবে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। সুনীল গাভাস্কার মনে করছেন, এতে বিরাট কোহলিদের অবশ্যই বিরাট উপকার হবে।
সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাফল্য পুরোটাই নির্ভর করছে আসল সময়ে ক্রিকেটাররা কীভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়িত করে, তার ওপর।’
গাভাস্কার বলেন, ‘ধোনিকে মেন্টর হিসেবে নেওয়া হয়েছে ভালো কথা। কিন্তু মেন্টরের ভূমিকা সাজঘরে। মাঠে নেমে তো আর মেন্টর কিছু করতে পারবে না। সাজঘরে মেন্টর অবশ্যই তার ছাপ রাখতে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট এত দ্রুত গতির খেলা, একটা সঠিক সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্ট্র্যাটেজিক টাইম আউটে ব্যাটার বা ফিল্ডারদের হয়তো এমন কিছু বলা হলো- যেখান থেকে খেলাটাই ঘুরে যেতে পারে। এই জায়গায় ধোনিকে মেন্টর করা খুব ভালো সিদ্ধান্ত। এতে অবশ্যই ভারতের লাভ হবে।’
কিন্তু মনে রাখতে হবে, ধোনি সাজঘরেই থাকবে। মাঠের বাইশ গজের খেলাটা কোহলিদেরই খেলতে হবে, যোগ করেন তিনি।
ইত্তেফাক/টিএ
