ভারত-পাকিস্তান মহারণের উত্তাপে ফুটছেন ম্যাথু হেইডেন। কারণ, এবার তিনি বাবর আজমদের ব্যাটিং পরামর্শদাতা। বিশ্বকাপের মঞ্চে আজ পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এবার কি ব্যতিক্রম ঘটবে?
জবাবে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের মতো এমন উত্তেজনা আর কোথাও দেখিনি। এই লড়াইয়ে অনেক সমীকরণ কাজ করে। আমার মনে হয়, নেতৃত্বগুণই দুই দলের মধ্যে বড় ফারাক গড়ে দেবে।

অতীতে ধোনির দুরন্ত ক্যাপ্টেন্সির সুফল পেয়েছিল ভারত। সব কিছু দেখে মনে হচ্ছে, এই ম্যাচে বাবর আজমকেই টার্গেট করবে ভারত। কারণ, বাবর আজম পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। সেরা অধিনায়কও। বাবর আজম সফল হলে পাকিস্তান জিততে পারে।’
ইত্তেফাক/টিএ
