‘গোলাপী’ শিরোনামে গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খানের মেয়ে শিমুল খান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হোটেলে গানটি অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নিউইয়র্ক শহরের বিভিন্নস্থানে এই গানের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। গানটির একটি অংশে দিলরুবা খানকেও দেখা যাবে। এর আগে মা-মেয়ে একসঙ্গে গান গাইলেও এই প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে দেখা গেলো তাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে খাইরুল আলম পাখি, শফিক সিদ্দিকী, রিজিয়া খান, বন্যা মির্জা, প্রমিথিউসের বিপ্লব ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী নাটক-থিয়েটার অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
‘গোলাপী’ শিরোনামে গানটির ভিডিওচিত্র পরিচালনা করেছেন ইকবাল হোসেন। সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি। গানটি দিলরুবা খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

দিলরুবা খানের মেয়ে শিমুল খান দীর্ঘদিন ধরে মঞ্চ নাটক ও সংগীতের সঙ্গে যুক্ত আছেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি একক ও যৌথ অ্যালবাম প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্টেজ শো’তে নিয়মিত গান করেন তিনি।
ইত্তেফাক/বিএএফ
