দীর্ঘ এক যুগেরও বেশি সমময় ধরে সিনেমায় কাজ করে যাচ্ছেন কায়েস আরজু। সিনেমার বাইরে মিউজিক ভিডিওর মডেল হলেও এবারই প্রথম আরজু মার্কস গোল্ড মিল্কের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করলেন।
আশফাক উজ্জামান বিপুলের পরিচালনায় বিজ্ঞাপনটির প্রচারও শুরু হয়েছে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলে। সাড়াও পাচ্ছেন ভালো।

এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘সিনেমাতে অভিনয়ের শুরু থেকেই বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়ে আসছি। কিন্তু আমি যেমন বিজ্ঞাপনে কাজ করতে চেয়েছি, তেমন বিজ্ঞাপনে কজা করার প্রস্তাব পাইনি। বিপুলের সঙ্গে আমার পরিচয়টা আসলে বলা যায় মিডিয়াতে চলার পথের শুরু থেকেই। বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সঙ্গে। কথায় কথায় বিপুলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হলে কাজটি করার প্রস্তাব দেয় বিপুল। শেষ পর্যন্ত গল্প এবং আমার চরিত্রটি ভালো লাগায় কাজটি করি।’

এদিকে কায়েস আরজু এরই মধ্যে শেষ করেছেন ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের পরিচালনায় ‘এক পশলা বৃষ্টি’ ছবিগুলোর কাজ। আর
সিনেমাতে আরজুর অভিষেক হয় প্রয়াত হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। এতে তার বিপরীতে ছিলেন আয়েশা সালমা মুক্তি।
ইত্তেফাক/আরএম
