লেটস গো ও ফ্লিং এক্স-এর যৌথ যাত্রা শুরু

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০০:১০

বাংলাদেশে দিন দিন বেশি জনপ্রিয় হচ্ছে ই-কমার্সে কেনাকাটা। সেই ধারাবাহিকতায় ই-কমার্স সেবাকে আরও প্রসার করতে এবার একসাথে চুক্তিবদ্ধ হল লেটস গো ও ফ্লিং এক্স। লেটস গো ই কমার্স প্রতিষ্ঠান এবং ফিনিক্সের চুক্তি ই-কমার্স প্লাটফর্মে নতুন ধারা উন্মোচিত হবে বলে অনেকেই আশা করছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় লেটস গো বনানীর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেটস গো-এর পক্ষে প্রতিষ্ঠানটির সিও সৈয়দ আশরাফ উস সালেহীন এবং ফ্লিং এক্স-এর পক্ষে প্রতিষ্ঠানের সিইও এসকে আসিফ ইকবাল।

আসিফ ইকবাল বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ই-কমার্স খাতকে আরও বেশি শক্তিশালী করতে হবে। আর ই-কমার্স খাতকে শক্তিশালী করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেলিভারি ব্যবস্থা। এই ডেলিভারি সেবাকে আরও বেশী আধুনিক এবং আস্থাপূর্ণ করার লক্ষ্যে ফ্লিং এক্স কাজ করে যাচ্ছে। লেটস গো এবং ফ্লিং এক্স একসাথে এই ই-কমার্স খাতকে আরও বেশি শক্তিশালী করবে ইনশাল্লাহ। আমরা লেটস গো এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে গর্বিত এবং আনন্দিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন ফিলিং এক্স, ফয়সাল খান, জেনারেল ম্যানেজার, ফ্লিং এক্স। মো. নাসির উদ্দিন, কি অ্যাকাউন্ট ম্যানেজার, লেটস গো, মো. হামিদুল ইসলাম, এক্সিকিউটিভ, লেটস গো’সহ আরও অনেকে।

ইত্তেফাক/এমআর