লঙ্কানদের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:২০

সাকিবের জোড়া আঘাতে শ্রীলঙ্কার বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই কুসাল পেরেরাকে বোল্ড করে বাংলাদেশ শিবিরে উল্লাস বয়ে দেন স্পিনার নাসুমন আহমেদ। এক উইকেট হারিয়েও ভয়ডরহীন ক্রিকেট খেলতে থাকেন লঙ্কান ব্যাটসম্যানরা। 

খুব বেশিক্ষণ দীর্ঘ হয়নি লঙ্কানদের এই তাণ্ডব। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার দ্বিতীয় স্পেলে প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে আবারো উল্লাসে মেতে তুলেন বাংলাদেশের ভক্তদের। একই ওভারের চতুর্থ বলে অভিস্কা ফার্নান্দোও বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলে স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে। 

                     No description available.

এরপর ইনিংসের দশম ওভারের টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সাইফুদ্দিনের হাতে বল তুলে দিলে তিনিও অধিনায়কের প্রতিদান রাখেন। তার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে হাসারাঙ্গাকে মোহাম্মাদ নাঈমের হাতে ক্যাচ পরিণত করলে অনেকটাই বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। তবে আসালাঙ্কা ৩১ বলে ৪৯ রান নিয়ে টাইগারদের কিছুটা ভীতির তৈরি করছে। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে দলীয় ৮৫ রানে ৪ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। 

ইত্তেফাক/এসআই