পাকিস্তানকে ১৫২ রানের টার্গেট দিলো ভারত

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৫২ রানের টার্গেট দিয়েছে ভারত।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। দলীয় ৬ রানের মাথায় রোহিত শর্মা ও লোকেশ রাহুল আউট হয়ে যান। দু'জনই শাহিন আফ্রিদির শিকার।

Image

এরপর একা লড়ে যান অধিনায়ক বিরাট কোহলি। তার ৫৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত। কোহলিকে কিছুটা সঙ্গ দিয়েছেন রিশাব পান্ট। তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৩৯ রান।

Image

পাক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি। এছাড়া হাসান আলি ২টি এবং শাদাব খান ও হারিস রউফ নেন একটি করে উইকেট।

ইত্তেফাক/টিএ