দাদাসাহেব ফালকে পাচ্ছেন রজনীকান্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৯:১৫

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তকে আজ দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। ভারতীয় সিনেমায় বিশাল অবদানের জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি।

Did you know the 'Superstar' title was given to not just Rajinikanth but  THIS popular star as well? | Tamil Movie News - Times of India

ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ভক্তরা রজনীকান্তকে ভালবেসে থালাইভা বলেন। তিনি ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে (৫১তম) পেতে চলেছেন  আজ (২৫ অক্টোবর)।

Rajinikanth to be bestowed with Dada Saheb Phalke award - The Hindu

সম্প্রতি রাজনীতিতে যোগদান নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল রাজনীকান্তকে ঘিরে। কিন্তু ট্যুইটারে তিনি জানিয়ে দেন, এখন রাজনীতিতে যোগদান করা তার পক্ষে সম্ভব নয়। 

উল্লেখ্য গত এপ্রিল মাসেই রজনীকান্তকে দাদাসাহেব ফালকে দেওয়ার খবর প্রথম জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সদস্য প্রকাশ জাভড়েকর। ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যালে এই ঘোষণা করেছিলেন তিনি। 

ইত্তেফাক/এফএস