দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে বেশি লাভের আশায় আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত ৩দিনের বৃষ্টিতে আগাম জাতের আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে পুষিয়ে নিতে কৃষকেরা আবার নতুন করে জমিতে আলু রোপণ করছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবার আগাম জাতের আলুর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ শত ৫০ হেক্টর জমিতে।
কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের আলু চাষি মো. আব্দুল জলিল জানান, এবার তিনি ৩ একর জমিতে আগাম জাতের আলু আবাদ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, এবার বাজারে আলু বীজের দাম কম রয়েছে। কৃষকেরা আগাম জাতের আলুর আবাদ গত বারের চেয়ে চলতি মৌসুমে বেশী হবে বলে আশা করছেন। আগাম জাতের আলু আবাদের জন্য কৃষকদের সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ।
ইত্তেফাক/ইআ
