গ্রেফতারের পর কয়েক ধাপে জামিন আবেদন করা হলেও জামিন পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাকে রাখা হয়েছে মুম্বাইয়ের আর্থার রোড জেলে। অন্যান্য কয়েদির মতোই সাধারণ সেলে থাকতে হচ্ছে তাকে। খেতে হচ্ছে সাধারণ খাবার। বাইরে থেকেও কোনো খাবার দেওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার বাবা শাহরুখ খান প্রথমবারের মতো তাকে জেলে দেখতে এলে কেঁদে ফেলেন আরিয়ান।
মা গৌরী খানের এবারের জন্মদিন জেলেই কেটেছে ২৩ বছর বয়সী আরিয়ানের। আজ শাহরুখ-গৌরীর বিবাহবার্ষিকী। এবার মিস হলো মা-বাবার ৩০ বছরের বিবাহবার্ষিকী। যেদিনটা ‘মান্নাত’-এ ধুমধাম করে পালন করার কথা, সেদিন আর্থার রোড জেলের ছোট্ট ব্যারাকে কাটছে আরিয়ানের। শোনা যাচ্ছে, সকাল থেকেই আনমনা হয়ে পড়েছে সে!
.jpg)
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সকাল থেকেই মন খারাপ আরিয়ানের। মার জন্মদিন কটেছে জেলে। আর আজ মা-বাবার ৩০তম বিবাহবার্ষিকী। জেল কর্তৃপক্ষের কাছে নাকি শাহরুখ-গৌরীর সাথে ভিডিও কলে কথা বলতে দেওয়ার অনুরোধও করেন তিনি। যাতে তিনি শুভেচ্ছা জানাতে পারেন মা-বাবাকে।
সোমবার সকালে ‘মান্নাত’ থেকে গাড়ি নিয়ে বের হতে দেখা যায় গৌরীকে। আর তারপর রটে যায় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে আসছেন তিনি। যদিও পরে জানা যায়, ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে গেছেন তিনি।
ইত্তেফাক/বিএএফ
