আকিজ সিরামিক্স ও বোর্ডের আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘আর্কিটেক্টস নাইট’। শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের প্রতিভাবান ও খ্যাতনামা আর্কিটেক্টদের অংশগ্রহণে রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আগত অতিথিদের কাছে আকিজ সিরামিক্স ও বোর্ডের লেটেস্ট সব প্রোডাক্ট নিয়ে তৈরি করা পোর্টফোলিও উপস্থাপন করা হয়। উপস্থিত প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে আকিজ সিরামিক্স এবং বোর্ডের ইনোভেশন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভবিষ্যতেও এভাবে প্রতিটি পণ্যে আকিজ সবার থেকে এগিয়ে থাকবে, তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ ধাপে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গানের দল জলের গান-এর পারফর্মেন্সে পুরো অনুষ্ঠানটিই আনন্দমুখর হয়ে ওঠে। এবং সবশেষে ডিনারের আয়োজনে এবারের আর্কিটেক্ট্স নাইটের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আর্কিটেক্টদের শীর্ষ সংগঠন আইএবি- চিটাগং চ্যাপ্টার থেকে সামনের সারির সকলের অংশগ্রহণ করেন। সংগঠনের চেয়ারম্যান আর্কিটেক্ট আশিক ইমরানের সঙ্গে ডেপুটি চেয়ারম্যান আর্কিটেক্ট ফারুক আহমেদ এবং সেক্রেটারি আর্কিটেক্ট ফজলে ইমরান চৌধুরীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আকিজ সিরামিক্স এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
