খুলনায় মাদক মামলায় আইয়ুব আলী শরীফ নামের এক মাদক বিক্রেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব আলী শরীফ নগরীর ৬ নম্বর মতিয়াখালী শেখপাড়া এলাকার জনৈক জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া হোসেন আলী শরীফের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ১২ নভেম্বর আইয়ুব আলী শরীফ একটা ব্যাগে করে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে নগরীর গল্লামারী ব্রিজ পার হচ্ছিল। এ সময় ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মনিরুজ্জামানের সন্দেহ হলে তাকে তল্লাশি করে। তল্লাশিকালে তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐদিন সার্জেন্ট মনির বাদি হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।
ইত্তেফাক/এমএএম

