চোটে পড়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। আগামী ৩-৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। লকিকে ছাড়াই মঙ্গলবার (২৬ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছে কিউইরা।
আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে দারুণ ছন্দে ছিলেন এই পেসার। চেন্নাইয়ের বিপক্ষে ফাইনাল ম্যাচ শেষে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে চোটে পড়ায় বিশ্বকাপে আর খেলা হচ্ছে না। কোনো ম্যাচ না খেলেই তাকে দেশের উদ্দেশে উড়াল দিতে হচ্ছে।
BLACKCAPS paceman Lockie Ferguson has been ruled out of the ICC T20 World Cup in the UAE with a calf tear. Ferguson will be replaced in the 15-player tournament squad by Adam Milne subject to approval by the ICC Technical Committee. #T20WorldCup https://t.co/eFOVE9J1NI
— BLACKCAPS (@BLACKCAPS) October 26, 2021
কিউই মেডিকেল টিমের সদস্যরা জানিয়েছেন, ফার্গুসনের পায়ে রেড টু টিয়ার ধরা পড়েছে। এ কারণে ৩ থেকে ৪ সপ্তাহ ব্যাট-বল থেকে দূরে থাকতে হবে। পুরো বিশ্রামের প্রয়োজন।
অনুশীলন করতে গিয়ে পায়ে টান লাগে তার। পরীক্ষানিরীক্ষা শেষে এ দুঃসংবাদ দিলো চিকিৎসকরা। অর্থাৎ সুস্থ হয়ে ওঠার আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে। কারণ, আগামী ১৩ দিনে সুপার টুয়েলভের সবগুলো খেলা শেষ হয়ে যাবে দলটির।
ইত্তেফাক/টিএ
