জয়ের কাছে সিলেট

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:২৬

জাতীয় ক্রিকেট লিগে নিজেদের মাঠে খুলনাকে হারানোর খুব কাছে সিলেট। বুধবার (২৭ অক্টোবর) শেষ দিনে ৯১ রান করলেই জিতে যাবে তারা। হাতে যেহেতু সাত উইকেট আছে, তাই সম্ভাবনাটা বেশ জোরালোই। দ্বিতীয় ইনিংসে  ৩ উইকেটে ৪৬ রান নিয়ে দিন শুরু করা খুলনা অলআউট হয়ে যায় ১৭৮ রানেই।  ৫১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন রেজাউর।

 

২০৩ রানের লক্ষ্য পেয়ে ৩ উইকেটে ১১২ রানে দিন শেষ করে সিলেট। জাকির  ৩৭ ও অলক কাপালি ৯ রানে অপরাজিত আছেন।

সিলেটে আরেক ম্যাচে প্রথম ইনিংসে ঢাকার ৩৯৪ রানের জবাবে ৩২১ রান করেছে রংপুর। দুই রানের জন্য সেঞ্চুরি মিস করে আক্ষেপ করছেন আরিফুল হক। তাছাড়া নাসির ৬৬ ও নাঈম ৫৫ রান করেন। দিনশেষে বিনা উইকেটে ৩৪ রান তুলে ঢাকা।

এদিকে, কক্সবাজারে রাজশাহীর বিপক্ষে ৮৭ রানের লিড নিয়ে ৩৩৯ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। দিনশেষে  ১উইকেট হারিয়ে ২৪ রান তুলে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংস: ২৫২

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ২৮৩/৭) ১০৭.১ ওভারে ৩৩৯ (আমিনুল ৬৫, আবু হায়দার ৬৮, শহিদুল ৩, রকিবুল ০*; সানজামুল ৩৬.১-৪-১২৪-৪, তাইজুল ৩৮-৭-১১৫-৪, আসাদুজ্জামান ১৯-২-৫৭-২, শফিকুল ১৩-৪-২৬-০, হৃদয় ১-০-৫-০)।

রাজশাহী ২য় ইনিংস: ৯ ওভারে ২৪/১ (জহুরুল ১২*, তানজিদ ৪, শান্ত ৮*; আবু হায়দার ৪-১-১৫-০, শরিফুল্লাহ ৪-১-৬-১, শহিদুল ১-০-৩-০)।
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৯৪

রংপুর বিভাগ ১ম ইনিংস: ১১৬.৫ ওভারে ৩২১ (আগের দিন ৯৬/৩) (নাঈম ৫৫, নাসির ৬৬, আরিফুল ৯৮, তানবীর ৭, আকবর ৯, সোহরাওয়ার্দী ৮, রবিউল ২৪*, মুকিদুল ২; সুমন ১৯-৬-৪০-০, এনামুল ১৫-৪-৫০-১, নাজমুল ৪০.৫-৬-১৩২-৪, শুভাগত ৩০-৯-৭৪-৪, তাইবুর ১০-১-১৬-১, সাইফ ২-০-৩-০)

ঢাকা বিভাগ ২য় ইনিংস: ২২ ওভারে ৩৮/০ (মজিদ ১৭*, রনি ২১*; মুকিদুল ৫-০-৬-০, নাসির ৬-২-৫-০, রবিউল ৫-১-১২-০, সোহরাওয়ার্দী ৩-০-১১-০, মাহমুদুল ৩-০-৪-১)।
খুলনা বিভাগ ১ম ইনিংস: ১৯৬

সিলেট বিভাগ ১ম ইনিংস: ১৭২

খুলনা বিভাগ ২য় ইনিংস: ৪৫.৫ ওভারে ১৭৮ (আগের দিন ৪৬/৩) (মিঠুন ৪৬, তুষার ২১, মিরাজ ০, জিয়াউর ৪৭, নাহিদুল ৪৮, রায়হান ০, আল আমিন ০*; তানজিম ১৪-০-৫৬-২, ইবাদত ২.৪-০-৬-১, রেজাউর ১২.২-৩-৫১-৫, এনামুল জুনিয়র ১২.৫-১-৫০-২, শাহানুর ৪-০-১৩-০)

সিলেট বিভাগ ২য় ইনিংস: (লক্ষ্য ২০৩) ৪৯.৫ ওভারে ১১২/৩ (ইমতিয়াজ ০, গালিব ২০, অমিত ৪১, জাকির ৩৭*, কাপালি ৯*; আল আমিন ১১-৩-২৬-২, রায়হান ১১-২-৩৩-০, মিরাজ ১৯-৬-৩৭-১, জিয়াউর ৬-২-৪-০, রবি ২.৫০-৮-০)।

ইত্তেফাক/টিএ