ছোটদের জন্য বই লিখেছেন যুগল হন্সরাজ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:০১

‘মাসুম’-এর সেই ছোট্ট শিশু শিল্পী, কিংবা ‘পাপা ক্যাহতে হ্যায়’ ও ‘মহব্বতেঁ’র সেই রোম্যান্টিক হিরোকে মনে আছে? বলিউডে খুব কম কাজ করেছিলেন যুগল হন্সরাজ। এখন তাকে আর কোনও ছবিতে দেখা যায় না। 

Mohabbatein's Jugal Hansraj has a special surprise for all the 90's kids &  it will get you grooving; VIDEO | PINKVILLA

লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে কল্পনার রাজ্যে বাস করেন যুগল। তিনি এখন এক লেখক। সম্প্রতি ‘দ্যা কাওয়ার্ড অ্যান্ড দ্যা শোর্ড’ বইটি লিখেছেন তিনি। ছোটদের জন্য গল্প বুনছেন নিজের মতো করে।

Jugal Hansraj From Mohabbatein Has Been Unlucky In Bollywood With Forty  Failed Projects

২০১৮ সালের শুরুর দিকে লেখালেখিতে মন দিয়েছিলেন যুগল। ছেলের জন্ম তাকে উদ্বুদ্ধ করে লেখার জন্য। তিনি বলেছেন, “ছেলের জন্মের পর অনেককিছু শিখেছি। সেই সময় বাড়িতেই থাকতাম বেশিরভাগ সময়। ছেলেকে বড় করতে স্ত্রীকে সাহায্য করতাম। ওর জন্ম আমার মধ্যে বিপুল পরিবর্তন এনে দিয়েছে। আগে যা ভাবতে পারতাম না, সেটাই ভাবতে শুরু করে দিয়েছি। আমি ওর জন্যই লিখতে চাই। যখন ও বড় হবে, বইয়ের জগতের সঙ্গে পরিচিত হবে, তখন যেন বলতে পারে ওর বাবা ওর জন্য লিখেছিল।”

Jugal Hansraj on his children's novel The Coward and the Sword, and the  world he wants his son to grow up in-Art-and-culture News , Firstpost

নিজের লেখা বইটিকে ভালবাসার কাজ হিসেবেই দেখছেন যুগল। তাড়াহুড়ো করেননি সেই কাজে। করোনার সময় যখন বাড়ির বাইরে বেরনো বন্ধ ছিল, তখনই লেখার কাজ শেষ করেছেন যুগল।

শিশুদের লেখক হয়ে উঠেছেন যুগল। তিনি মনে করেন, ছোটদের জন্য লেখা কঠিন কাজ। এই ডিজিট্যাল যুগে কতজন বাচ্চা বই পড়ে, সেই নিয়েও যথেষ্টই সন্দেশ আছে অভিনেতার।

ইত্তেফাক/এফএস