টি-টোয়েন্টি অলরাউন্ডারের সিংহাসনে ফিরলেন সাকিব

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:২৫

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থানে ফিরলেন সাকিব আল হাসান। বুধবার (২৭ অক্টোবর) আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে হটিয়ে সিংহাসনে ফিরে আসলেন তিনি।

সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ২৯৫। দ্বিতীয় স্থানে চলে যাওয়া নবির রেটিং পয়েন্ট এখন ২৭৫।

তৃতীয় স্থানে ওঠে এসেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তার সঙ্গে যৌথভাবে একই অবস্থানে নামিবিয়া জেজে স্মিথ। তিনি ২৩ ধাপ এগিয়েছেন।

ইত্তেফাক/টিএ