রাজধানীর মালিবাগে ট্রাক ও পিকআপের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মালিবাগের আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ভোরে আবুল হোটেলের সামনে ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হন। এদের মধ্যে দুইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে।
ইত্তেফাক/ইউবি

