অবশেষে প্রধান কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করলো বার্সেলোনা। ক্লাবটিতে যুক্ত হওয়ার ১৪ মাসের মাথায় চাকরিচ্যুত হলেন তিনি। বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
চলতি মৌসুমে লা লিগায় দশটি ম্যাচ খেলে মাত্র ১৫ পয়েন্ট অর্জন করতে পেরেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দু'বার পরাজিত হয়েছে। বর্তমানে লা লিগায় ক্লাবটির অবস্থান নবম স্থানে।
OFFICIAL. Ronald Koeman has been sacked. Barcelona are already looking for a new manager. ???????? #FCB #Koeman
— Fabrizio Romano (@FabrizioRomano) October 27, 2021
Joan Laporta decided after Wednesday night defeat vs Rayo. pic.twitter.com/dBYgkGczEY
এমনকি গত রবিবার মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠ নু ক্যাম্পে ২-১ গোলের ব্যবধানে হেরেছে কোম্যানের শীর্ষ্যরা। সর্বশেষ বুধবার রাতে রায়ো ভ্যালেকানোর কাছেও ১-০ গোলে হারলো তারা। এরপরই ৫৮ বছর বয়সী ডাচ কোচকে বরখাস্ত করার ঘোষণা দিলো বার্সেলোনা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্যালেকানোর কাছে পরাজয়ের পরই কোম্যানকে ক্লাবের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা। বৃহস্পতিবার খেলোয়াড়দের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেবেন রোনাল্ড কোম্যান।’
ইত্তেফাক/টিএ
