বার্সেলোনার প্রধান কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কোচের নাম ঘোষণা করলো ক্লাবটি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাবটি জানিয়েছে তাদের অস্থায়ী কোচ হচ্ছেন সার্জি বেরহুয়ান, যিনি কিনা ছিলেন ইয়োহান ক্রুইফের ‘স্বপ্নের দলের’ একজন সদস্য।
বার্সেলোনায় যুক্ত হওয়ার ১৪ মাসের মাথায় চাকরিচ্যুত হলেন কোম্যান। বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। কে হবেন বার্সার নতুন কোচ। সে গুঞ্জন আপাতত শেষ হচ্ছে না। এর মাঝেই অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করলো ক্লাবটি।
LATEST NEWS | ÚLTIMA HORA Sergi Barjuan, new interim manager of FC Barcelona. Sergi Barjuan, nou entrenador interí del FC Barcelona. Sergi Barjuan, nuevo entrenador interino del FC Barcelona.
Posted by FC Barcelona on Thursday, October 28, 2021
চলতি মৌসুমে লা লিগায় দশটি ম্যাচ খেলে মাত্র ১৫ পয়েন্ট অর্জন করতে পেরেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দু'বার পরাজিত হয়েছে। বর্তমানে লা লিগায় ক্লাবটির অবস্থান নবম স্থানে।
এমনকি গত রবিবার মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠ নু ক্যাম্পে ২-১ গোলের ব্যবধানে হেরেছে কোম্যানের শীর্ষ্যরা। সর্বশেষ বুধবার রাতে রায়ো ভ্যালেকানোর কাছেও ১-০ গোলে হারলো তারা। এরপরই ৫৮ বছর বয়সী ডাচ কোচকে বরখাস্ত করার ঘোষণা দিলো বার্সেলোনা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্যালেকানোর কাছে পরাজয়ের পরই কোম্যানকে ক্লাবের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা।
ইত্তেফাক/এসআই
