বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপের প্রথম দিনে নারীদের অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভল্ট, আনইভেনবারস, বীম ও ফ্লোর মিলিয়ে ১৮৯.৫৫ স্কোর গড়েন উজবেকিস্তানের চার জিমন্যাস্ট আরিপোভা দিলদোরা, খালিলোভা আমিনাখন, জুমাবোকাভা গুলনাজ ও মিরোশনি চেঙ্কো আনাস্তাসিয়া।
১৬৩.৬০ স্কোর গড়ে রৌপ্য জিতেছে ভারত এবং ১০৯.৫৫ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা।

একই ইভেন্টে ৪৮.৭৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের মিরোশনি চেঙ্কোআনাস্তাসিয়া। ৪৭.৮০স্কোর গড়ে একই দলের খালিলোভা আমিনাখান রৌপ্য এবং ৪১.৮৫ স্কোর গড়ে ভারতের কারিশমা ব্রোঞ্জ পদক লাভ করেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণজয়ী বাংলদেশী বংশোদ্ভুত জিমন্যাস্ট মার্গারিতা মামুন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি অঞ্জন চৌধুরি পিন্টু এবং এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের উইমেনস উইংয়ের পরিচালক দেকিজিলগান।
ইত্তেফাক/টিএ
