কোহলির মন্তব্যে জাদেজার অসন্তোষ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৫৪

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা যেন থামছেই না। অবশ্য না থামারই কথা। ১০ উইকেটের হার বা জয় তো সবসময় আসে না। এবার সেই ম্যাচেরই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন জাদেজা। না রবীন্দ্র জাদেজা নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

সেই ম্যাচে কোহলির ৫৭ রানে ভর করে ১৫১ রানের পুজি তোলে ভারত। কিন্তু দিনশেষে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, শুরুতে জোড়া উইকেট হারানোর পর ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তারা।

No description available.

সেই বক্তব্য নিয়ে জাদেজা বলেন, 'আমি শুনেছি কোহলি সেদিন কী বলেছে। সে বলেছিল যখন আমরা দুই উইকেট হারাই তখনই পাকিস্তানের পেছনে পরে যাই আমরা। আমি তার এই বক্তব্য নিয়ে হতাশ। যখন কোহলির মতো খেলোয়াড় মাঠে থাকে, তখন ম্যাচ শেষ হওয়ার কোনো সুযোগই নেই। সে দুই বলও খেলেনি তখন আর এমন ভাবে ভাবছিল। এতে ভারতের খেলার ধরণ প্রকাশ পায়।'

ইত্তেফাক/টিএ