ভালোবাসা দিবসে অতনু তিয়াসের গান ‘ও ফুল পাপড়ি মেলো না’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে কবি ও সাংবাদিক অতনু তিয়াসের কণ্ঠে নতুন গান ‘ও ফুল পাপড়ি মেলো না’। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। আর ভিডিও পরিচালনা করেছেন সাঈদ রিংকু।

গানটি সম্পর্কে অতনু তিয়াস বলেন, ‘একটা বিশুদ্ধ ভালোবাসার গান করার চেষ্টা করেছি। গানটি দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করলে তবেই এ চেষ্টা সার্থক হবে বলে মনে করি।’

এ পর্যন্ত অতনু তিয়াসের পাঁচটি গান প্রকাশ পেয়েছে। সবগুলোই তার ইউটিউব চ্যানেলে আছে।

উল্লেখ্য, এর আগে অতনু তিয়াসের বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কয়েকজন শিল্পী। এর মধ্যে ‘আমার প্রাণ ধরিয়া মারো টান’ গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে।  

ইত্তেফাক/জেডএইচ