আফগান-পাক সমর্থকদের হট্টগোল, তদন্তের নির্দেশ আইসিসির

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৩৮

পাকিস্তান-আফগানিস্তান লড়াইটা ছেয়ে যায় সমর্থকদের মধ্যেও। ২০১৯ বিশ্বকাপের কথাই ধরা যাক, রোমাঞ্চকর এক ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। গতকালও (২৯ অক্টোবর) সেই একই অবস্থা। তবে মারামারি নয়, স্টেডিয়ামে ঢুকতে মাঠের বাইরে হট্টগোল করে হাজারেরও বেশি সমর্থক। অথচ তাদের হাতে ছিল না খেলার টিকিট। যারা টিকিট নিয়ে খেলা দেখতে এসেছিলেন, তাদের বেশিরভাগকেই ঢুকতে দেওয়া হয়নি।

এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। একই সঙ্গে যারা টিকিট নিয়েও খেলা দেখতে পারেনি তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

No description available.

আইসিসি লেখে, ‘পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নামানো হয়েছিল পুলিশও। মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। ১৬ হাজার টিকিটের সবগুলোই বিক্রি হয়ে যায়। কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার পর দেখা যায় একাধিক দর্শক মাঠে জোর করে ঢোকার চেষ্টা করছেন। এমনকি কিছু দর্শক বৈধ টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি। এ ঘটনায় ইসিবিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছে আইসিসি। পাশাপাশি এ থেকে কিছু শিক্ষা নেওয়ার থাকলে নেওয়ার পরামর্শ দিয়েছে।’

ইত্তেফাক/টিএ