রংপুরে এরশাদের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২০:৫৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসির রবিবার সন্ধ্যায় রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এনামুল হাবীবের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও ছাত্র নেতা শরীফুল ইসলাম।

ইত্তেফাক/জেডএইচ