বিএনপি প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে: হাছান মাহমুদ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:০৮

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, যারা (বিএনপি) প্রতিনিয়ত আচরণ বিধির কথা বলেন, তারা নিজেদের কার্যালয়ের সামনে হাজার হাজার লাঠি ও বাঁশ নিয়ে যেভাবে নির্বাচনী ফরম সংগ্রহ করতে গেছেন, এটা আচরণ বিধির কোথায় আছে? মামলা আসামি হয়ে কীভাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী? 

হাছান মাহমুদ বলেন, বিএনপি পুলিশকে ঘেরাও করে মারধর, কিলঘুষি মেরে পুলিশ ও র‌্যাবের গাড়িতে আগুণ ধরিয়ে দিয়েছে, সেখানে আচরণ বিধির ১১ ও ১৮ অনুচ্ছেদ সুষ্পষ্টভাবে লংঘিত হয়েছে। আর এই ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে, সেখানে রুহুল কবির রিজভী একজন আসামি। পুলিশের কাছে প্রশ্ন, আচরণ বিধি লঙ্ঘন করে তারা হাঙ্গামা সৃষ্টি করেছে, যেখানে যিনি দুই নম্বর আসামি, সে দলীয় কার্যালয়ে বসে কীভাবে অন্য দলের বিরুদ্ধে মিথ্যাচার ও বিষোদগার করেন? পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানাবো, এই সকল মামলার আসামী রিজভীসহ সব আসামিদের বিরুদ্ধে তড়িত ব্যবস্থা নেওয়ার জন্য। 

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন-সংগ্রাম নিয়ে চলচ্চিত্র বানানোতে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিটাই হচ্ছে মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। দলীয় কার্যালয়ে বসে সকাল-বিকাল মিথ্যাচার করাই হচ্ছে তাদের রাজনীতির মূল প্রতিবাদ্য বিষয়। বিদ্বেষ ছড়ানো, মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত বিএনপির রাজনীতি। 

সুপ্রিম কোর্টে ভোট চেয়ে মির্জা ফখরুল ও ড. কামাল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, তারা আচরণ বিধির কথা বলেন।অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রীতিমত সমাবেশ করে ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ধানের শীষে ভোট চেয়েছেন। এটাও আচরণ বিধির চরম লঙ্ঘন। 

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও অওয়ামী লীগ সভানেত্রী শেখ তার কর্মকাণ্ডের কারণে তার নেতৃত্বের গুনাবলীর কারণে তিনি আজ একজন অনুকরণীয় নেতায় রুপান্তরিত হয়েছেন। বিশ্ব নেতায় রুপান্তরিত হয়েছেন। তার জীবনের কর্মকাণ্ড, তার যে সংগ্রাম, তার উপর যে নিষ্ঠুরতা এসমস্ত বিষয় নিয়ে একটি চমৎকার হৃদয় বিধারক একটি ছবি মুক্তি পেয়েছে, ছবির নাম হচ্ছে হাসিনা এ ডটার্স টেল। এই ছবিটাতে নিছক তার সাধারণ জীবন যাপন ও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তিনি জীবন সংগ্রামের মধ্য দিয়ে, যে হার্ট শিপের মধ্য দিয়ে জীবন অতিক্রান্ত করেছেন এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা মমত্ববোধ, মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম এই বিষয়গুলো উঠে এসেছে। এটির সঙ্গে রাজনীতি বা ভোটের কোনো সম্পর্ক নেই। অথচ এটা নিয়ে বিএনপি নেতা রিজভী আহম্মেদ নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘনের অভিযোগ করছেন। এটা কোথায় আচরণ বিধি লঙ্ঘন খুঁজে পেলেন সেটা আমার বোধগম্য নয়। তিনি এই প্রসঙ্গে যে বক্তব্য রেখেছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সুপ্রিম কোর্টে ভোট চেয়ে মির্জা ফখরুল ও ড. কামাল হোসেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা নির্বাচনী আচরণ বিধির কথা বলেন? রবিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রীতিমত সমাবেশ করে দেশের সর্বোচ্চ আদালত এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে মির্জা ফখরুল এবং ড. কামাল হোসেনরা ধানের শীষে ভোট চেয়েছন, এটা আচরণ বিধির চরম লঙ্ঘন।

সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা, উপ-প্রচার সম্পাদক আমিনুর ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ। 

ইত্তেফাক/কেকে